,

আশুগঞ্জে ভোটার তালিকা হাল নাগাদ কেন্দ্রে দুর্বৃত্তদের হামলা-ভাংচুর ॥ আহত-৩

news-image

নিজস্ব প্রতিবেদকলাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোটার তালিকা হাল নাগাদ কেন্দ্রে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ব্যাপক ভাংচুর এবং তথ্য সংগ্রহ কাজে নিয়োজিত ৩ কর্মী আহত হয়। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ কক্ষে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রমে লাইনে দাড়ানোকে কেন্দ্র করে একই গ্রামের শহীদুল ইসলামের সাথে তথ্য সংগ্রহকারীদের কথা কাটকাটি হয়। পরে শহীদুলের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তথ্য কেন্দ্রে হামলা চালায়। হামলাকারীরা কক্ষের দরজা জানালা, আসবাবপত্র, ৪টি ল্যাপটপ, ৪টি ডিজিটাল ক্যামেরা, ৪টি ডিজিটাল ফিঙ্গার প্রিন্টার ভাংচুর করে। এ সময় হামলাকারীদের মারধোরে তথ্য সংগ্রহ কাজে নিয়োজিত মোঃ হুমায়ূন কবীর, মোঃ জুবায়ের ও মোস্তাক মিয়া নামে ৩ কর্মী আহত হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মোঃ মালম খান দাবি হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। 
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর জানান, ভোটার তালিকা হাল নাগাদ কেন্দ্রে হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ