,

আশুগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪ কেজি গাঁজাসহ জেসমিন আক্তার নীলা (২২) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজার পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নীলা গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার রাজেন্দ্রপুরের নয়নপুর গ্রামের মো. মোতালিব হাওলাদারের মেয়ে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, বিকেল গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন তিশা পরিবহনের যাত্রী ছাউনি থেকে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ নীলাকে গ্রেফতার করে। তিনি আরো জানান, নীলা উদ্ধারকৃত এসব গাঁজা জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল থেকে ঢাকার যাত্রাবাড়িতে নিয়ে যাচ্ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত রয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে