,

ভারতীয় মিত্রবাহিনীর স্মরণে আশুগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মান-মোজাম্মেল হক

news-image

আমিরজাদা চৌধুরী : মহান মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্মৃতি স্তম্ভ নির্মাণের ঘোষনা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাকবাহীনির সাথে মুক্তিবাহিনী ও মিত্রবাহীনির সম্মুখ যুদ্ধের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, মিত্রবাহিনী স্মরণে স্মৃতি স্তম্ভ নির্মান, তাদেরকে সম্মানিত করবে। মন্ত্রী বলেন  রেলপথ, সড়কপরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্মিলিতভাবে স্মৃতি স্তম্ভের স্থান নির্বাচন করে অচিরেই কাজ শুরু করা হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের সচিব এম এ হান্নান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক জিন্নাত আলী তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমত কাদির গামা, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মোশারফ হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে