,

সড়ক দুর্ঘটনায় আমিরাতে ৩ বাংলাদেশি নিহত

news-image

বুধবার সকালে সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন, চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদ হোসেন, রাউজানের আক্তার ও ইলিয়াস। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহতরা হলেন- বেলাল ও সাইফুল।
আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বুধবার সকালে একটি প্রাইভেটকারে যাওয়ার সময় আমিরাতের আল আইনের আল খাজানা এলাকায় তারা দুর্ঘটনায় পড়েন। আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, “দুর্ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত অবস্থায় বাকি তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজন মারা যান।”
হতাহতরা সবাই আমিরাতে কাজ করতেন। তবে তাদের কর্মস্থল ও পেশার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি দূতাবাস কর্মকর্তা। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে দূতাবাস।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর