মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল কার্যালয়টিতে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজার কারণে তা সম্ভব হয়নি। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল ও লিফটের চারপাশের অংশ ভাঙচুর করা হয়। ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।
কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, সম্ভাব্য হামলার আশঙ্কায় গত এক সপ্তাহ ধরে তাঁরা সতর্ক অবস্থানে ছিলেন। ঘটনার সময় ডিএনসিসি প্রশাসক ও সংশ্লিষ্ট নেতাদের নির্দেশনায় বিভিন্ন এলাকার নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন।
তিনি বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। হামলাকারীরা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ের লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাঁরা সেখান থেকে সরে যান।
পুলিশকে খবর দেওয়ার পরও ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে বলে অভিযোগ করেন মামুন পাটোয়ারী। তাঁর দাবি, হামলার মূল লক্ষ্য ছিলেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। ভবনের অন্যান্য স্থাপনার তুলনায় তাঁর কার্যালয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙচুর করা হয়েছে তাঁর ছবিও।
সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন কার্যালয়ের কর্মকর্তারা। ঘটনার পর ভবনটির নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, সকালে শ্রমিকেরা রাস্তায় নেমেছিলেন। সেখান থেকে দু-একটি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে।
এর আগে একই দিন সকালে রাজধানীর কাফরুলে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৪ নম্বর এলাকায় লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন।
সকালে এসব কারখানার শ্রমিকেরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। একপর্যায়ে ওই কারখানাগুলোর শ্রমিকদেরও বের করে আনা হয়। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, শ্রমিকেরা রাস্তায় নেমে পড়লে তাঁদের ছত্রভঙ্গ করে বিভিন্ন অলিগলি থেকে সরিয়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে