মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা তিন মামলায় ২৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পৃথক শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো ব্যক্তিদের মধ্যে পল্লবী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৩ জন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাতজন এবং মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয়জন রয়েছেন।
পল্লবী থানার মামলায় ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এবং মিরপুর মডেল থানার মামলায় ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
মামলার বিবরণে বলা হয়েছে, রোববার পল্লবীর মিরপুর-১২ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। সেখানে প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের একটি সরকারি পিকআপে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে ককটেলের বিস্ফোরিত অংশ এবং পেট্রলভর্তি দুটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়।
পুলিশের অভিযোগ, ওই জমায়েতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে মিরপুর মডেল থানার মামলার তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকসহ আশপাশের এলাকার প্রায় তিন থেকে চার হাজার মানুষ জড়ো হন। তাঁদের প্রধান দাবি ছিল মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের বিষয়টি জানিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে একপর্যায়ে আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে মিরপুর-১০ এলাকার ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ইটপাটকেলের আঘাতে দায়িত্ব পালনরত নারী পুলিশ সদস্য সামিয়া আহত হন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
তিন মামলায় কারাগারে পাঠানো ২৬ জনের মধ্যে রয়েছেন অলিউল্লাহ অনিক, মো. কামাল গাজী, আলিফ হোসেন ইমন, রমজান সরকার, মো. মহিম মোল্লা, জুবায়ের ইসলাম জিসান, মো. আরিফ আকন্দ, মোয়াজ্জেম শাহরিয়ার নিয়াজ, মো. আরিফ, মো. নাহিদ হাসান, মাহবুব রহমান জুয়েল, শামীম, মো. সুমন গাজী, মো. ইউসুফ আলী, রবিন চন্দ্র দাস, মো. জামাল সরকার, মো. তারেক হোসেন, মো. ইমরান হোসেন, মো. আব্দুল কাসেম, মো. নঈম উদ্দিন, কাওসার আহমেদ, মো. রফিক গাজী, মো. ইসমাইল, মো. সাইফুল ইসলাম, মো. সজীব শেখ ও মো. খোরশেদ আলম।

 

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০

অটোগ্যাসের দাম লিটারে বাড়ল ৭ টাকা ৩৩ পয়সা