ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

news-image

অনলাইন ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২ নভেম্বর) ভাঙ্গা উপজেলার গোলচত্বর এলাকায় এক্সপ্রেসওয়ের খুলনা লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের ব্যবসায়ী শাহাদাত সরকারের ছেলে স্বাধীন হোসেন সরকার (২০) এবং ভাঙ্গা পৌরসভার হাজরাটি গ্রামের দুলাল কাজীর ছেলে এজাজুল কাজী (২০)।
দুর্ঘটনায় আহত দুজন হলেন ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত খানের ছেলে রাজন খান এবং জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে নাসিম মাতুব্বর (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলে চার বন্ধু গোলচত্বর এলাকায় ঘুরতে এসেছিলেন। এ সময় একটি মোটরসাইকেল জিয়াকুলির দিকে এবং অন্যটি বিপরীত দিক থেকে দক্ষিণপাড় বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। একপর্যায়ে দ্রুতগতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয় এবং অপর দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেপরোয়া গতি এবং একজনের সঠিক পথে ও অন্যজনের বিপরীত পথে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০

অটোগ্যাসের দাম লিটারে বাড়ল ৭ টাকা ৩৩ পয়সা