মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

news-image

অনলাইন ডেস্ক : সরকার পরিবর্তন হলেও দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্রীড়াঙ্গনে দলীয় প্রভাবের সংস্কৃতি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় দলটির নেতাকর্মীদের নিয়ন্ত্রণে থাকা অনেক খেলার মাঠ ও প্রতিষ্ঠানে এখন বিএনপির লোকজন প্রভাব বিস্তার করছেন।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান, প্রশাসন ও ক্রীড়াঙ্গনে এখনো শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠেনি। এ কারণে প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে দলীয় প্রভাবমুক্তভাবে পরিচালিত হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময়ে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া, আইন সংস্কার এবং প্রতিষ্ঠান কার্যকর করার কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকতে পারে। তবে কোনো ব্যক্তি প্রাতিষ্ঠানিক দায়িত্বে থাকলে তাঁকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে। দলীয় স্বার্থে প্রতিষ্ঠান পরিচালিত হলে তার স্বাভাবিক কার্যক্রম ও গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়।
খেলার মাঠের সংকট তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। কিন্তু পর্যাপ্ত মাঠ না থাকায় অনেক শিশু খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন এলাকায় মাঠের উপযোগী জায়গা থাকলেও দখল ও রাজনৈতিক প্রভাবের কারণে সেগুলো সাধারণ মানুষের ব্যবহারের বাইরে রয়েছে।
তিনি অভিযোগ করেন, আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে থাকা অনেক জায়গায় সরকার পরিবর্তনের পর বিএনপির লোকজন প্রভাব বিস্তার করছেন। তাঁর মতে, এটি দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন। এ অবস্থা পরিবর্তনে সামাজিক আন্দোলনের মাধ্যমে দখল হয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার করতে হবে।
দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ক্রিকেটসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য দেশের পরিচিতি বাড়াতে ভূমিকা রাখে। পাশাপাশি হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
ক্রীড়াঙ্গনের উন্নয়নে নীতিগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স এ ক্ষেত্রে কাজ করলে এনসিপি রাজনৈতিকভাবে সহযোগিতা করবে। তবে ক্রীড়াঙ্গনে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে।
ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স এনসিপির অঙ্গসংগঠন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংগঠনটির সঙ্গে এনসিপির আদর্শিক ও নীতিগত সম্পর্ক রয়েছে। তবে এটি দলের অধীন কোনো অঙ্গসংগঠন নয়। নিজস্ব নেতৃত্ব ও সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনটি স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করবে।
তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি জাতি গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০

অটোগ্যাসের দাম লিটারে বাড়ল ৭ টাকা ৩৩ পয়সা