২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন
অনলাইন ডেস্ক : ২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি থাকবে ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে ২৯ দিন। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর ছুটির সংখ্যা দাঁড়াবে ২২ দিন।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকাটি অনুমোদন করা হয়।
বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান, অনুমোদিত তালিকায় ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে। সব মিলিয়ে সরকারি ছুটির মোট সংখ্যা ২৯ দিন।
তবে এসব ছুটির কয়েকটি সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যত ছুটি ভোগের সুযোগ কমে ২২ দিনে দাঁড়াবে।
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী বছরের ছুটির পরিকল্পনা করার সুযোগ তৈরি হলো।











