নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ১ ফেব্রুয়ারী(২০২৬) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর একইছড়া বাজারে বিএনপির একটি নির্বাচনী প্রচারণা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দীর্ঘ ১০ মাস পর ওই ঘটনায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ বহিষ্কৃত নেতৃবৃন্দের নাম উল্লেখ করে আদালতে একটি অগ্নিসংযোগের মামলা দায়ের করা হয়েছে। বিএনপির বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধেই এমন মামলা দায়েরের খবরে নবীনগরের বিএনপির একাংশ (বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী) নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (নবীনগর) আদালতে নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ মোল্লা বাদী হয়ে এই এজাহার দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আনুমানিক শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

উল্লেখযোগ্য আসামিরা হলেন, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম (সাবেক সভাপতি, নবীনগর উপজেলা বিএনপি; সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য),মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু (সাবেক মেয়র, নবীনগর পৌরসভা ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি),মোঃ হযরত আলী (জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক),এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী মোঃ রাসেল (নাটঘর), আবু খান (কৃষ্ণনগর), আলমগীর (বড়হিত), আনোয়ার হোসেন (ওয়ারুক), এনামুল (টিয়ারা), ফরিদ ইসলাম (টিয়ারা), হারিজ মিয়া (বড়হিত) এবং আমীর হোসেনকে (কুড়িঘর) এই মামলায় আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, শতাধিক সন্ত্রাসীসহ আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় মহড়া দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। পরবর্তীতে তারা পেট্রোল ও দিয়াশলাই ব্যবহার করে স্থানীয় বিএনপি কার্যালয়সহ তিনটি মুদি দোকান এবং একটি ওষুধের দোকানে আগুন ধরিয়ে দেয়। এতে আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে মামলার সত্যতা ও বাদী পক্ষের ভূমিকা নিয়ে স্থানীয় পর্যায়ে ভিন্ন তথ্য উঠে এসেছে।

উল্লেখ্য, আগুন লাগার পরপরই বিএনপি’র বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র প্রার্থী) কাজী নাজমুল হোসেন তাপস ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা দিয়েছিলেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছিলেন। সে সময় ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ও হযরত আলীসহ দলীয় নেতাকর্মীরাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

রাজনৈতিক এই দূরত্বের নেপথ্য কারণ হিসেবে স্থানীয় বিএনপির এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই মামলায় অভিযুক্ত নেতৃবৃন্দ বিএনপি’র বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের (ফুটবল প্রতীক) পক্ষে সরাসরি নির্বাচনী মাঠে কাজ করেছিলেন। মূলত ওই নির্বাচনের সময়কার অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ ও পক্ষে-বিপক্ষের অবস্থানকে কেন্দ্র করেই দীর্ঘ ১০ মাস পর এই মামলাটি দায়ের করা হয়েছে আলোচনা সমালোচনা হচ্ছে।

নেতাদের বিরুদ্ধে এমন মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় নবীনগর পৌর সদরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অংশগ্রহণে একটি বিশাল ঝটিকা প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

প্রতিবাদ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর থানার প্রধান ফটকের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আলী আজ্জমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজু খান, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ এবং ছাত্রনেতা তৌফিকুল ইসলাম তপুসহ আরো অনেকেই।

সভায় বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, শান্ত নবীনগরকে অশান্ত করার গভীর চক্রান্ত চলছে। ঘটনার দীর্ঘ ১০ মাস পর বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতেই এই সাজানো ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এই ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা না হলে নবীনগরের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে কড়া জবাবসহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০