মিরপুরে নাশকতার অভিযোগে আ.লীগ-ছাত্রলীগের ১১ জন আটক

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১ নভেম্বর) ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের পাওয়া গেছে। তারা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী।
ডিবির এই কর্মকর্তা আরও জানান, পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা নাশকতার কার্যক্রম সমন্বয় করছেন বলে অভিযোগ রয়েছে। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের এনে জড়ো করার কাজেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সেখানে প্রায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতির তথ্য রয়েছে। তাদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
রাকিব খাঁন বলেন, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতন নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে পোশাকশ্রমিকরা আন্দোলন করছেন। তবে শনিবার থেকে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। রোববারও পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তার দাবি, শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছেন। আন্দোলনকারীদের ভিড় থেকে সন্দেহভাজন ১১ জনকে আটক করা হয়েছে।
এদিকে, রোববার সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন।
এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং নাশকতার ঘটনায় তাদের ভূমিকা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণে সংযম চায় সম্পাদক পরিষদ

ন্যায্য জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াচ্ছে সরকার

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, গ্রেপ্তার ১৩৯

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১,৯২৯ জন

চার দিন বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের চাপ

অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশ

তাহসিফ হত্যা: তরুণী দিশার ৪ দিনের রিমান্ড

নবীনগরে যুব দিবস পালিত, ঋণ ও সনদ বিতরণ

ঢাকায় ৩২ বাসরুটের পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত

ছোট সঞ্চয়েই ব্যাংকের আমানত ১২ লাখ কোটি টাকা ছাড়াল