নবীনগরে আইইএসের মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী

news-image

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামিক এডুকেশন সোসাইটির (আইইএস) উদ্যোগে জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) উপজেলার নারায়ণপুর ডিএস কামিল মাদরাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে দুই ঘণ্টার এ পরীক্ষা। এতে তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি প্রাথমিক বিদ্যালয়, চারটি কিন্ডারগার্টেন ও একটি মাদরাসা।
পরীক্ষা আয়োজন কমিটির সদস্য আব্দুল কাইয়ুম জানান, বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম বা আরবি এবং সাধারণ জ্ঞান—এই পাঁচটি বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের ট্যালেন্টপুল গ্রেডে ১ হাজার ৫০০ টাকা এবং সাধারণ গ্রেডে ১ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেককে সনদপত্র প্রদান করা হবে।
পরীক্ষায় অংশ নেওয়া আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জাহান জানায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পেরে সে আনন্দিত। নিজের পরীক্ষাও ভালো হয়েছে বলে জানায় সে।
অভিভাবক শহিদুল হক বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে।
পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব ও নারায়ণপুর ডিএস কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আসন্ন প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতেও সহায়ক হবে।
আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।
আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ বলেন, পরীক্ষার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও উদ্দীপনা বাড়ায়।
কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমানও শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি এবং পড়াশোনায় আগ্রহ বাড়াতে এ ধরনের পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকদের আশা, জাতীয় মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে তারা অনুপ্রাণিত হবে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় ৩২ বাসরুটের পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত

ছোট সঞ্চয়েই ব্যাংকের আমানত ১২ লাখ কোটি টাকা ছাড়াল

বিমানের ককপিটে বেতারের গান, ঝুঁকিতে আকাশপথের যোগাযোগ

সাবেক বিমান কর্মকর্তার মৃত্যু ঘিরে রহস্য, বন্ধুর ৪ দিনের রিমান্ড

জার্মানিতে বিক্ষোভ ঘিরে সহিংসতা, ফ্রাঙ্কফুর্টে লুটপাট ও সংঘর্ষ

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোলে বার্সার ৬-১ গোলের উৎসব

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ

বিমানবন্দরে হামলা-হট্টগোলের মামলায় হাইকোর্টে জামিন চাইলেন আখতারুজ্জামান

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে তাণ্ডব, পুলিশ বক্সে আগুন

বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার