শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়ে আন্দোলনরত শ্রমিকদের সড়ক ছেড়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে সরকার মজুরি বোর্ড গঠন করেছে। এর মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। বোর্ডের সদস্যরা দ্রুত বৈঠকে বসে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তের দিকে এগিয়ে যাবেন। তাই শ্রমিকদের আন্দোলন বন্ধ করে কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানান তিনি।
মন্ত্রী জানান, বিচারপতি শেখ আশফাকুর রহমানকে প্রধান করে মালিক, শ্রমিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনকে রাখা হয়েছে।
এ ছাড়া তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষ থেকে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে সদস্য করা হয়েছে।
আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করেই এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যানসহ সদস্যরা পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে কাজ করবেন।
আন্দোলনের বিষয়ে মন্ত্রী জানান, গত তিন দিন ধরে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সরকারের আলোচনা চলছে। তবে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, আন্দোলনে অংশ নেওয়া সবাই প্রকৃত শ্রমিক নন। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন ডিসেম্বরকে সামনে রেখে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে কয়েক দিন ধরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন পোশাকশ্রমিকরা। এর পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালে এই মজুরি নির্ধারণ করা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী