প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণে সংযম চায় সম্পাদক পরিষদ

news-image

অনলাইন ডেস্ক : মতপ্রকাশের ক্ষেত্রে শালীনতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের সাম্প্রতিক আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা জানিয়েছে সংগঠনটি।
রোববার (১ নভেম্বর) সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, শনিবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলতে দেখা গেছে তাকে।
এ বিষয়ে সম্পাদক পরিষদ জানায়, কোনো সংবাদ কিংবা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। তবে সেই ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে শালীনতা, সংযম ও অন্যের প্রতি সম্মান বজায় রাখা প্রয়োজন।
বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন এবং সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত থাকার কারণে রাশেদ খাঁনের বক্তব্য ও আচরণে বাড়তি সংযম এবং দায়িত্বশীলতা প্রত্যাশিত।
একই সঙ্গে সংবাদমাধ্যমের পেশাগত মান বজায় রাখতে সাংবাদিকদেরও বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সম্পাদক পরিষদ।
বিবৃতির শেষাংশে সংশ্লিষ্ট সবার প্রতি উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে সংগঠনটি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী