অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশ

news-image

অনলাইন ডেস্ক : দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ১ শতাংশ।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ১৪ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৩ শতাংশ।
এদিকে অক্টোবরের শেষ তিন দিন, অর্থাৎ ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে রেমিট্যান্সের এই অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণে সংযম চায় সম্পাদক পরিষদ

ন্যায্য জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াচ্ছে সরকার

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, গ্রেপ্তার ১৩৯

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১,৯২৯ জন

মিরপুরে নাশকতার অভিযোগে আ.লীগ-ছাত্রলীগের ১১ জন আটক

চার দিন বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের চাপ

তাহসিফ হত্যা: তরুণী দিশার ৪ দিনের রিমান্ড

নবীনগরে যুব দিবস পালিত, ঋণ ও সনদ বিতরণ

ঢাকায় ৩২ বাসরুটের পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত

ছোট সঞ্চয়েই ব্যাংকের আমানত ১২ লাখ কোটি টাকা ছাড়াল