,

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

news-image

অনলাইন ডেস্ক : দুর্নীতির মামলায় বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ অক্টোবর কাতার পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে। রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে শেখ আব্দুল হান্নানের গ্রেপ্তারের বিষয়টি দুদককে জানানো হয়েছে।
এর আগে, দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে ২০২৫ সালের ১১ নভেম্বর আদালত তার দুটি ফ্ল্যাট ক্রোক এবং ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। ওই বছরের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে জুলাই মাসে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন তিনি বিমান বাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা