ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক : ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় মহাসড়কের দুই পাশে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
কর্মসূচির আওতায় মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজ পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।











