,

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার গভীর রাতে নবরাত্রি উপলক্ষে মন্দিরে যাওয়া ভক্তদের ওপর ধানবোঝাই একটি ট্রাক উঠে গেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাত দেড়টার দিকে চিনোর দিক থেকে আসা ট্রাকটি একটি ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট ভেঙে সামনে এগিয়ে গিয়ে সড়কে থাকা তীর্থযাত্রীদের চাপা দেয়। একপর্যায়ে ট্রাকটি মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়।
গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে দায়িত্ব পালনকালে দুই পুলিশ সদস্যও রয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে প্রথমে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৫ জনে দাঁড়ায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজের জন্য অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় যানবাহন পাঠানো হয়। আহতদের চিকিৎসায় হাসপাতালে সিটি স্ক্যান ও এক্স-রের ব্যবস্থা করা হয়েছে।
নবরাত্রি উপলক্ষে ওই সড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা এবং পুলিশের চেকপোস্ট থাকা সত্ত্বেও ট্রাকটি কীভাবে সেখানে প্রবেশ করল, তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাকটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা পরীক্ষা করতে আঞ্চলিক পরিবহন দপ্তরের একটি দল পাঠানো হয়েছে।
এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, ট্রাকটি অতিরিক্ত বোঝাই ছিল। নিয়ন্ত্রণ হারানোর পর সেটি কয়েকটি দোকান ও পথচারীর ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিরাপত্তাব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২