,

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

news-image

অনলাইন ডেস্ক : সাংবাদিক তারিকুল ইসলামের মা দিলারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। শনিবার (১৭ অক্টোবর) এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দিলারা বেগম শনিবার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
শোকবার্তায় মাহ্‌দী আমিন বলেন, দিলারা বেগমের মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত। তিনি একজন ধর্মপরায়ণ, স্নেহশীল ও পরোপকারী নারী হিসেবে সমাজে শ্রদ্ধার পাত্র ছিলেন।
মাহ্‌দী আমিন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করেন তিনি।
শোকবার্তায় তিনি মরহুমার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, তারিকুল ইসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র দপ্তরের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দৈনিক যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার। এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র টিমেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট