,

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের সব দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষাব্যবস্থা আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
নিজের সেনা পরিবারের সঙ্গে বেড়ে ওঠার স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, জাতীয় পতাকা একটি ইউনিটের গৌরব, ঐতিহ্য ও দায়িত্বের প্রতীক। স্বাধীনতা ও সার্বভৌমত্বের মর্যাদা সমুন্নত রাখতে প্রত্যেক সৈনিককে নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পতাকার সম্মান অক্ষুণ্ণ রাখা তাঁদের পবিত্র কর্তব্য।
সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সেনাবাহিনীর ভূমিকা গভীরভাবে জড়িত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও তাঁর নেতৃত্বে সৈনিকদের প্রতিরোধে অংশগ্রহণ দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। সশস্ত্র বাহিনীর সাফল্যকে দেশের সামগ্রিক অর্জন হিসেবেই বিবেচনা করেন দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ।
প্রতিরক্ষাব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, বিশ্বজুড়ে নিরাপত্তা পরিস্থিতি ও যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। এ বাস্তবতায় সামরিক প্রযুক্তির উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, দেশের অভ্যন্তরে প্রয়োজনীয় গোলাবারুদ ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ জোরদার করা হচ্ছে। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ নীতি বাস্তবায়নের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে বাংলাদেশ আপসহীন থাকবে। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বিশ্বের সব বন্ধু রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সরকার কাজ করবে।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে সাভার সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটকে জাতীয় পতাকা দেওয়া হয়। এ বছর ন্যাশনাল স্ট্যান্ডার্ড পাওয়া ইউনিটগুলো হলো প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২