,

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

news-image

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। কর্মসূচি ঘিরে দিল্লি ও আশপাশের এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে কনট প্লেসের সেন্ট্রাল পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি-বেসরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় কনট প্লেস ও আশপাশের এলাকায় নিষেধাজ্ঞা জারি রয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে সিজেপি। পাশাপাশি দলটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের প্রতিবাদেও এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
আগে দিল্লির যন্তর মন্তর বিক্ষোভস্থল হিসেবে ব্যবহৃত হলেও এবার সেখানে কর্মসূচি পালনের সুযোগ না থাকায় কনট প্লেসের সেন্ট্রাল পার্ককে বেছে নিয়েছে দলটি। কর্মসূচিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরা ও আম আদমি পার্টির প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
সেন্ট্রাল পার্ক বন্ধ, আপাতত মেট্রো চলাচলে বাধা নেই
বিক্ষোভের আগে বৃহস্পতিবার দিল্লি পুলিশ সাধারণ মানুষকে সেন্ট্রাল পার্কে জড়ো না হওয়ার অনুরোধ জানায়। নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনিক কারণে শুক্রবার ও শনিবার পার্কটি জনসাধারণের জন্য বন্ধ রাখা হবে।
এদিকে দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারের সভাপতিত্বে বৃহস্পতিবার জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, আপাতত মেট্রো চলাচল বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে পরিস্থিতির অবনতি হলে শেষ বিকল্প হিসেবে এ সিদ্ধান্ত বিবেচনা করা হতে পারে।
দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তা উপকমিশনার নেহা যাদব জানান, জনসাধারণের নিরাপত্তা এবং সরকারি-বেসরকারি সম্পত্তি রক্ষায় কনট প্লেস ও আশপাশের এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। তবে নির্ধারিত স্থানে সীমিতসংখ্যক মানুষকে জাতীয় পতাকা বহন ও জাতীয় সংগীত গাওয়ার সুযোগ দেওয়া হতে পারে।
নিরাপত্তা জোরদার করতে সেন্ট্রাল পার্কের প্রবেশপথে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পাশাপাশি রাজীব চক মেট্রো স্টেশনের ১ ও ৩ নম্বর প্রবেশপথেও ক্যামেরা বসানো হচ্ছে।
পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত মোতায়েনের পাশাপাশি বিক্ষোভ মোকাবিলায় অতিরিক্ত পাঁচ হাজার সদস্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের আটক করার জন্য পালিকা বাজার এলাকার সামনে একাধিক আটকবাসও প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার সংসদ মার্গ ও তলস্তয় রোডের মধ্যবর্তী এলাকায় প্রায় ১৬টি বাস দেখা যায়।
এর আগেও গত সপ্তাহে সিজেপির একই ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে কনট প্লেস এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছিল দিল্লি পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি

হিন্দুদের কারও ভোটব্যাংক হওয়ার দরকার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী