,

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

news-image

অনলাইন ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। বৃহস্পতিবার ঢাকার সাভারের আশুলিয়া বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধের উপায় তুলে ধরা হয়। বাজারের দোকানপাট, বাসাবাড়ি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ভ্যানচালক, রিকশাচালক ও ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা।
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে চলবে না। রোগের বিস্তার ঠেকাতে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।
তিনি বলেন, বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করলে এডিস মশার বংশবিস্তার কমানো সম্ভব।
ডেঙ্গুর ঝুঁকি কমাতে ব্যক্তি, পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একযোগে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি জ্বরসহ ডেঙ্গুর সম্ভাব্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে বিএনপির সহ-পরিবারকল্যাণবিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনসহ বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধের উপায় সম্পর্কে জানানো এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে উদ্বুদ্ধ করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

 

এ জাতীয় আরও খবর

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী