,

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি

news-image

অনলাইন ডেস্ক : দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, সব ধর্মের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা জরুরি। দুর্গাপূজার মূল শিক্ষা অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এই আদর্শ ধারণ করে সবাইকে সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
তিনি জানান, সারা দেশে ৩১ হাজারের বেশি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন লাখেরও বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। পূজার আয়োজন সুষ্ঠু ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেও পূজা ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে—এমন অভিযোগ ওঠায় দুঃখ প্রকাশ করেন তিনি। আইজিপির আশঙ্কা, একটি পক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার কথাও তুলে ধরেন মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে উৎসাহিত করছে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

হিন্দুদের কারও ভোটব্যাংক হওয়ার দরকার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী