,

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

news-image

অনলাইন ডেস্ক : ভারত থেকে আমদানি করা আধুনিক প্রযুক্তির ১৮টি লিংকে হফম্যান বুশ (এলএইচবি) রেলকোচ বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেলকোচ কারখানায় তৈরি এসব কোচ গত ১২ আগস্ট বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশন হয়ে কোচগুলো বাংলাদেশে আসে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনর রশিদ জানান, কোচগুলো স্টেশনে পৌঁছানোর পর প্রাথমিক পরিদর্শন, শুল্ক ছাড়পত্রসহ প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে এগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে।
সেখানে প্রয়োজনীয় সংযোগ স্থাপন, কার্যক্ষমতা যাচাই ও কারিগরি পরীক্ষা সম্পন্ন করার পর কোচগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।
বাংলাদেশ রেলওয়ের বহর আধুনিকায়নের অংশ হিসেবে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (রাইটস) মাধ্যমে কোচগুলো সংগ্রহ করা হচ্ছে। দুই দেশের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় এটিই প্রথম চালান।
প্রথম চালানে চার ধরনের মোট ১৮টি কোচ এসেছে। এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ এবং দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কার দুটিতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল পরিবহনের ব্যবস্থা রয়েছে।
চুক্তি অনুযায়ী, পর্যায়ক্রমে বাংলাদেশকে মোট ২০০টি ব্রডগেজ এলএইচবি রেলকোচ সরবরাহ করবে ভারতের রাইটস। নতুন কোচগুলো রেলবহরে যুক্ত হলে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রেলসেবার মান উন্নয়নে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর