,

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

news-image

অনলাইন ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরীমণির নামে ছড়ানো আপত্তিকর ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওগুলো ভুয়া বলে নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। এ ঘটনায় সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে এসব ভিডিও প্রকাশ করা হয়েছিল। পরে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে ভিডিওগুলো সরিয়ে ফেলা হয়েছে।
গত ১৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওগুলো প্রকাশিত হয়। বুধবার প্রকাশিত প্রতিবেদনে রিউমর স্ক্যানার জানায়, অন্য ভিডিওতে ফেস সোয়াপ প্রযুক্তির মাধ্যমে দুই অভিনেত্রীর মুখ বসিয়ে আপত্তিকর কনটেন্ট তৈরি করা হয়েছে। অর্থাৎ, ভিডিওগুলোতে তাঁদের প্রকৃত উপস্থিতি ছিল না।
ঘটনার পর দুঃখ প্রকাশ করেছে মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে, বৃহস্পতিবার নিজের প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মেহজাবীন। তিনি বলেন, এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তাঁকে হেয় করার উদ্দেশ্যে সেগুলো ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়, বরং অপরাধ।
মানুষের প্রতি সম্মান দেখানোর ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের উদাহরণ টেনে আনার প্রচলিত ধারণা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, কাউকে মানুষ হিসেবে সম্মান করতে হলে তাঁকে নিজের পরিবারের সদস্য হতে হবে কেন?
মেহজাবীন আরও উল্লেখ করেন, এ ধরনের অপপ্রচারের শিকার যে কেউ হতে পারেন। বিষয়টি শুধু নারী-পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়; সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও এনগেজমেন্ট বাড়ানোর প্রতিযোগিতায় যে কেউ ক্ষতিকর কনটেন্ট ছড়ানোর অংশ হয়ে উঠতে পারেন।
তবে ভিডিওগুলো তৈরি করার পাশাপাশি যাঁরা সেগুলো জেনেশুনে শেয়ার করছেন, মন্তব্য করছেন কিংবা অন্যদের কাছে পৌঁছে দিচ্ছেন, তাঁদের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী।
পোস্টের শেষাংশে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে মেহজাবীন প্রশ্ন তোলেন, অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে তৈরি কনটেন্ট ছড়িয়ে দিয়ে তাঁরা কি নিজের বিবেকের কাছে দায়বদ্ধতা হারাতে চান?
তিনি মনে করেন, এ ধরনের অপপ্রচার বন্ধে শুধু কনটেন্ট নির্মাতাদের নয়, সেগুলো ছড়িয়ে দেওয়া ব্যক্তিদেরও দায়িত্বশীল হওয়া জরুরি।

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি

হিন্দুদের কারও ভোটব্যাংক হওয়ার দরকার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী