,

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

news-image

অনলাইন ডেস্ক : প্রায় দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে আবারও উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন করা হয়। শুক্রবার সকাল থেকে পুরোদমে উৎপাদন কার্যক্রম চালু হয়েছে।
খনি-সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূগর্ভের ১৩০৯ নম্বর পুরোনো ফেইজের কয়লা শেষ হয়ে যাওয়ায় গত ১২ আগস্ট থেকে উত্তোলন বন্ধ ছিল। ওই ফেইজ থেকে মোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়।
নতুন ফেইজে উৎপাদন চালুর প্রস্তুতি হিসেবে পুরোনো স্থান থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরিয়ে নেওয়া এবং বিভিন্ন কারিগরি কাজ সম্পন্ন করতে প্রায় দুই মাস সময় লাগে। প্রস্তুতিমূলক কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রাথমিকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। পরে শুক্রবার সকাল থেকে নিয়মিত উৎপাদন শুরু হয়।
খনি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে খনির ইয়ার্ডে প্রায় ৬ লাখ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে।
বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকেই এ ফেইজে প্রাথমিক পর্যায়ের কার্যক্রম শুরু হয় বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি

হিন্দুদের কারও ভোটব্যাংক হওয়ার দরকার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী