,

সব ধর্মের মূল শিক্ষা সাম্য ও মানবিক মর্যাদা: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার সব ধর্মের মৌলিক শিক্ষা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্মীয় অনুশাসন ও নিজস্ব সংস্কৃতি চর্চার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা জরুরি।
শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের কল্যাণ সাধনের জন্য দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘটে। তিনি অশুভ শক্তির বিনাশ এবং ভক্তদের মঙ্গল সাধন করেন। অন্যায় ও অকল্যাণের বিরুদ্ধে সত্য ও সুন্দরের আরাধনাই দুর্গোৎসবের অন্যতম প্রধান তাৎপর্য।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যেও পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দেশের সামাজিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।
তারেক রহমান বলেন, বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের অবসানের পর বাংলাদেশ আবারও গণতান্ত্রিক যাত্রা শুরু করেছে। একই সঙ্গে দেশ পুনর্গঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণকর, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার বলে উল্লেখ করেন তিনি।
বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের চর্চার মাধ্যমে দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনধারা আরও সমৃদ্ধ হবে।
হিন্দু সম্প্রদায়ের মানুষকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি নিরাপদে উৎসব উদ্‌যাপনের অধিকার রাখেন। তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে আনন্দ ও উৎসাহের সঙ্গে সারা দেশে দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।
তিনি তার বাণীতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নাগরিকের নিরাপত্তার বার্তা তুলে ধরে বলেন, “ধর্ম যার যার—রাষ্ট্র সবার। ধর্ম যার যার—নিরাপত্তা পাবার অধিকার সবার।”

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি