,

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

news-image

অনলাইন ডেস্ক : প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে সহকারী শিক্ষক ও প্রভাষক পদে আটজন জনবল নিয়োগ দেওয়া হবে। এ জন্য গত ১৩ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন দেওয়া হবে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন তাঁরা।
প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক বা প্রভাষক পদে আটজন নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদন করতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ভালো জ্ঞান, আধুনিক শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে ধারণা এবং এমএস অফিস, পাওয়ারপয়েন্ট ও ডিজিটাল শিক্ষাসামগ্রী ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
প্রার্থীদের এক থেকে তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে।
চাকরির বিবরণ
পদ: সহকারী শিক্ষক/প্রভাষক
পদসংখ্যা: ৮টি
বিষয়: বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: হবিগঞ্জ ও নরসিংদী
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: ২৩ থেকে ৩৫ বছর
মাসিক বেতন: ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা
আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর ২০২৬
অন্যান্য সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তরা বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, মোবাইল বিল, দুপুরের খাবার এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন। এ ছাড়া প্রতিবছর বেতন বৃদ্ধি, ছুটির পরিবর্তে অর্থ এবং প্রাণ-আরএফএলের আউটলেট থেকে ছাড়ে ও বাকিতে পণ্য কেনার সুবিধা রয়েছে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের নিয়ম জানতে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করা যাবে:
আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই