,

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

news-image

অনলাইন ডেস্ক : রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরাজীগঙ্গারামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল হক ও রংপুর সদর এলাকার শিহাব মিয়া। আহত শ্রমিকেরা হলেন বাবলা মিয়া, লিটন মন্ডল ও সেলিম মিয়া। তাঁদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার নিজস্ব জায়গায় নির্মাণাধীন ভবনটির ছাদ তৈরির কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। কাজ চলাকালে হঠাৎ সাটারিং ভেঙে পড়লে পাঁচজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আছাদুল হক ও শিহাব মিয়াকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজনের সহায়তায় অন্য তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার সময় নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ভিশন-২০২০-এর কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানা গেছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া স্থানীয়রা আরও তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি কার্যক্রম শুরু করা হবে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারী জানান, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি