,

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় ২৪ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলিশ এবং মাছ ধরার ছয়টি নৌকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় হাইমচর উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ও স্থানীয় কোস্টগার্ড। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। তিনি ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ২৮ জেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে ২৪ জনকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানে জব্দ করা অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছয়টি মাছ ধরার নৌকা কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। আর উদ্ধার করা ১৫ কেজি মা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মা ইলিশকে মেঘনা নদীতে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দিতে অভিযান অব্যাহত থাকবে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভয়াশ্রম এলাকায় উপজেলা টাস্কফোর্সের কঠোর নজরদারি থাকবে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি