নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে নবীনগর থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ, নবীনগর পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজন্ত ভদ্র, পূজা উদ্যাপন কমিটির সদস্যসচিব সঞ্জয় চন্দ্র সাহা, আহ্বায়ক কমিটির সদস্য মানিক বিশ্বাস ও সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এবং সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ। এ সময় উপজেলার ১৩২টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।











