,

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিনহার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই। তবে অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে সরকার। অপরাধীদের গ্রেপ্তারে বাধা দেওয়া কিংবা তাদের পালিয়ে যেতে সহায়তা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব এবং সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য ষড়যন্ত্র নিয়ে উদ্বেগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্রের খবর গণমাধ্যমে আসছে। এসব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে, তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
পুলিশের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে কখনো কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলার শিকার হন। তারপরও অপরাধ দমনে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার কিংবা পালাতে সহায়তাকারীদের বিরুদ্ধেও যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিন চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে সিআইডির বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব এবং সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নতুন এই ল্যাব চালুর ফলে চট্টগ্রাম অঞ্চলে সাইবার অপরাধের তদন্তে ডিজিটাল আলামত পরীক্ষা ও বিশ্লেষণের সুযোগ বাড়বে। এত দিন এ ধরনের কাজে স্থানীয় তদন্ত কর্মকর্তাদের ঢাকার ওপর নির্ভর করতে হতো। নতুন ব্যবস্থায় সেই নির্ভরতা কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অনলাইন প্রতারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অপরাধ, অ্যাকাউন্ট হ্যাকিংসহ বিভিন্ন সাইবার অপরাধের তদন্তে ডিজিটাল তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। বিশেষায়িত ল্যাবের মাধ্যমে এসব প্রযুক্তিগত আলামত স্থানীয় পর্যায়ে পরীক্ষা করা সম্ভব হলে তদন্তের সক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে।
এর আগে সকালে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই