,

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেওয়াকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন। প্রেস সচিব জানান, তারেক রহমান বিগত দিনে যে রাষ্ট্রচিন্তা ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন, আজ তা সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার বিষ্যে কথা বলতে গিয়ে প্রেস সচিব বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী, তবে স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারিতা নয়। সংবাদমাধ্যমে অপপ্রচার ও ভুল তথ্য রোধে নিজস্ব উদ্যোগে তথ্য যাচাইয়ের ব্যবস্থার ওপর জোর দিয়ে তিনি সাংবাদিকদের পেশাগত ও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি বৈশ্বিক মন্দা ও প্রশাসনিক সংকট মোকাবিলা করে দেশকে বিনিয়োগবান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির