,

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্লবী থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় ঢাকা আইনজীবী সমিতির সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল বাশারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে এই নির্দেশ দেন।

এর আগে বুধবার রাতে পল্লবীর ১২ নম্বর সেকশন এলাকা থেকে স্থানীয় জনগণ তাকে ধরে পুলিশে দেয়। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানান। শুনানিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে বলেন, আসামিরা সরকার উৎখাতের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। অন্যদিকে, আসামি আবুল বাশার নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। মামলা সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই মেট্রোরেল এলাকায় ঝটিকা মিছিল ও অপপ্রচারের অভিযোগে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর