,

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (অফ-পেভমেন্ট) ও লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস) কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত এলসিএস কর্মীদের দীর্ঘদিনের সঞ্চয়কৃত অর্থের চেক আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয়। চেক পেয়ে কর্মীরা সন্তোষ প্রকাশ করেন।

এ সময় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির বিভিন্ন দিক, কর্মীদের দায়িত্ব ও সঞ্চয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা স্থানীয় সড়কগুলোর রক্ষণাবেক্ষণে এলসিএস কর্মীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি