বাবা হারালেন সংগীতশিল্পী সালমা
বিনোদন ডেস্ক: বাবা ফজলুল হককে হারিয়েছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি। সংক্ষিপ্ত সেই শোকবার্তায় গায়িকা লেখেন, “আমার আব্বা আর নেই”।
সালমার বাবার আকস্মিক প্রয়াণে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে মরহুমের মৃত্যুর কারণ কিংবা দাফনের চূড়ান্ত সময় ও স্থান সম্পর্কে এখনও কিছু প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি নতুন বেশ কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত ছিলেন সালমা। বিপ্লব সাহার সঙ্গে তার দ্বৈত গান ‘প্রেম লীলা’ প্রকাশের পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে গুরু শফি মণ্ডলের সুরের একটি নতুন গানও মুক্তির অপেক্ষায় রয়েছে।











