,

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। বছরের শেষদিকে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই টালিউড তারকা—এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। যদিও বিয়ে কিংবা সম্ভাব্য জীবনসঙ্গী সম্পর্কে এখনো প্রকাশ্যে কোনো ঘোষণা দেননি মিমি।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাম্প্রতিক একটি পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে।

সম্প্রতি মেকআপ ছাড়াই বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মিমি। নীল রঙের ঐতিহ্যবাহী পোশাকে মাথা হেলিয়ে মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে।

তবে ছবির চেয়ে বেশি আলোচনা তৈরি করেছে অভিনেত্রীর ক্যাপশন। সেখানে মিমি লিখেছেন, ‘সেলফি কুমারি। বিনা মেকআপওয়ালা মেরা ফেভারিট, অউর মেকআপওয়ালা উনকা।’

ক্যাপশনের ‘উনকা’ শব্দটিই নজর কাড়ে অনুরাগীদের। বিষয়টি নিয়ে কৌতূহলী হয়ে অভিনেতা অঙ্কুশ হাজরা মন্তব্য করেন, ‘এই উনকাটা কে?’

জবাবে মিমি লেখেন, ‘ওয়েল, ইওর ওন বিজনেস।’ অর্থাৎ, বিষয়টি নিয়ে অঙ্কুশকে নিজের কাজে মনোযোগ দেওয়ার কথাই মজা করে জানিয়েছেন তিনি।

‘উনকা’ ঘিরেই যত জল্পনা : মিমি ও অঙ্কুশের এই কথোপকথনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের ধারণা, ক্যাপশনে ব্যবহৃত ‘উনকা’ শব্দটি হয়তো বিশেষ কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে লেখা।

সেখান থেকেই আবারও সামনে এসেছে মিমির বিয়ের গুঞ্জন। তবে অভিনেত্রী নিজে তার পোস্টে কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা উল্লেখ করেননি।

কে হতে পারেন মিমির হবু জীবনসঙ্গী? : টালিপাড়ার বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে, মিমির সম্ভাব্য জীবনসঙ্গী বিনোদন জগতের কেউ নন। গুঞ্জন রয়েছে, তার নাম সিদ্ধার্থ দত্ত এবং তিনি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত।

এমনকি মিমির বিয়ের আয়োজন পাহাড়ি শহর কালিম্পঙে হতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। আগামী নভেম্বরে আইনি বিয়ের সম্ভাবনা নিয়েও চলছে আলোচনা।

তবে এসব তথ্যের কোনোটিই এখন পর্যন্ত মিমি চক্রবর্তী বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে আপাতত ‘উনকা’ কে, সেই প্রশ্নের উত্তরও রয়ে গেছে রহস্যের আড়ালে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ, আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট