,

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

news-image

অনলাইন ডেস্ক: সুন্দরবনের ভারতীয় অংশকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে একাধিক নতুন উদ্যোগের পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে জনবসতিহীন দ্বীপে পরিবেশবান্ধব ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্ট নির্মাণ এবং কম শব্দের উড়োজাহাজে আকাশপথে বাঘ দেখানোর ব্যবস্থার কথাও রয়েছে।

সুন্দরবন সফরে গিয়ে গোসাবায় এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের পর্যটন ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মিঠুন চক্রবর্তী এসব পরিকল্পনার কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জনমানবহীন দ্বীপে হবে ট্রি-হাউস রিসোর্ট : মিঠুন চক্রবর্তী জানান, সুন্দরবনে থাকা ৮ থেকে ১০টি জনবসতিহীন দ্বীপকে পর্যটনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে এসব দ্বীপে ফাইভ-স্টার মানের পরিবেশবান্ধব ট্রি-হাউস রিসোর্ট নির্মাণের অনুমতি দেওয়ার কথা ভাবছে সরকার।

বেসরকারি প্রতিষ্ঠানকে এসব দ্বীপের জমি দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে স্থায়ীভাবে জমি দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি। তবে রিসোর্ট নির্মাণে কোনো ধরনের কংক্রিটের স্থাপনা করা যাবে না।

পরিকল্পনা অনুযায়ী, ফাইভ-স্টারের নিচে কোনো মানের রিসোর্ট নির্মাণের অনুমতি দেওয়া হবে না। দেশি-বিদেশি পর্যটকদের আরামদায়ক ও উন্নতমানের থাকার ব্যবস্থা নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য।

স্থানীয়দের কর্মসংস্থানে গুরুত্ব : পর্যটন প্রকল্পে স্থানীয় জনগোষ্ঠীকে যুক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রস্তাবিত রিসোর্টগুলোর মোট কর্মীর অন্তত ৮০ শতাংশ স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া প্রতিটি রিসোর্টে অন্তত ৭০ থেকে ৮০ জন স্থানীয় তরুণের কর্মসংস্থান নিশ্চিত করার শর্ত রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পরিবেশ নিয়ে উদ্বেগ : তবে সুন্দরবনের মতো স্পর্শকাতর পরিবেশগত অঞ্চলে এ ধরনের পর্যটন অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়ে পরিবেশকর্মীদের একটি অংশ উদ্বেগ প্রকাশ করেছে।

পরিবেশকর্মী সুভাষ দত্তের মতে, সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই যেকোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। পরিবেশ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ত করে পরিকল্পনা প্রণয়নেরও আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, মিঠুন চক্রবর্তী বলেছেন, বন ও পরিবেশসংক্রান্ত সব আইন মেনেই সুন্দরবনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। পুরো পরিকল্পনাকে পরিবেশবান্ধব রাখার ওপরও জোর দিয়েছেন তিনি।

আকাশপথে বাঘ দেখার ভাবনা : সুন্দরবনে পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করতে আকাশপথে বাঘ দেখানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন মিঠুন।

তার ভাষ্য অনুযায়ী, গোসাবায় হেলিপ্যাড থাকলেও হেলিকপ্টারের উচ্চ শব্দ বন্যপ্রাণীর ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এ কারণে হেলিকপ্টার ব্যবহারে অনুমতির জটিলতা রয়েছে। বিকল্প হিসেবে কম শব্দের উড়োজাহাজ ব্যবহার করে আকাশ থেকে বাঘ দেখানোর ব্যবস্থা করা যায় কি না, তা নিয়ে ভাবা হচ্ছে।

ধর্মীয় ও গ্রামীণ পর্যটনেও নতুন উদ্যোগ : সুন্দরবনের স্থানীয় ধর্মীয় ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। ‘মা মনসা’ ও ‘বনবিবি’র মন্দিরগুলো সংস্কার করে সেগুলোকে একটি ধর্মীয় পর্যটন সার্কিটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হতে পারে।

পাশাপাশি একটি গ্রামীণ হাট তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে সন্ধ্যায় পর্যটকদের জন্য লোকসংগীতের আয়োজনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা সুন্দরবনের মধু ও হস্তশিল্প বিক্রি করতে পারবেন।

এ ছাড়া ডলফিন দেখার জন্য দুটি নতুন জেটি, ম্যানগ্রোভ নিয়ে একটি পরিচয়কেন্দ্র এবং সুন্দরবনের জীববৈচিত্র্যকে কেন্দ্র করে একটি জাদুঘর তৈরির পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

পর্যটনের পাশাপাশি চলচ্চিত্রশিল্পেও নজর : সুন্দরবনে শুটিং বাড়ানোর পরিকল্পনাও রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। মিঠুন চক্রবর্তী জানান, পশ্চিমবঙ্গে চলচ্চিত্র বা অন্যান্য শুটিংয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ ভর্তুকি দেওয়া হচ্ছে। দেশি-বিদেশি নির্মাতারা এ সুবিধা নিতে পারবেন।

সরকারের প্রত্যাশা, এই সুবিধার ফলে সুন্দরবনেও চলচ্চিত্র ও অন্যান্য প্রযোজনার কাজ বাড়বে। এতে পর্যটনের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক সুবিধা তৈরি হবে।

সুন্দরবন উন্নয়নের পরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে মিঠুন চক্রবর্তী শনিবার সেখানে সফর করেন। ওই দিন গোসাবার একটি পাঁচতারা হোটেলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে পর্যটন দপ্তরের সচিব, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, মহকুমাশাসক, স্থানীয় বিধায়ক এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর উপস্থিত ছিলেন।

পরদিন গোসাবায় একটি লঞ্চে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন মিঠুন। এ সময় তার সঙ্গে ছিলেন গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ, আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট