মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মক্কা আল-মুকাররমাসহ সৌদি আরবের পবিত্র স্থানগুলোর প্রতি বাংলাদেশের রয়েছে গভীর শ্রদ্ধা। এসব পবিত্র স্থানের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এসব স্থানের পবিত্রতা ও মর্যাদার প্রতি সব পক্ষকে পূর্ণ সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে।











