,

ঈশ্বরগঞ্জে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষ বিতরণ

news-image

মাসুদ রানা ময়মনসিংহ ব্যুরো: সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আর্থিক শৃঙ্খলায় অভ্যস্ত হওয়া এবং পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার বার্তা নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এনসিসি ব্যাংক পিএলসির “স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬” ও বৃক্ষ বিতরণ কর্মসূচি। শিক্ষার্থীদের হাতে ব্যাংকিং সচেতনতার বার্তা তুলে দেওয়ার পাশাপাশি গাছের চারা বিতরণের মধ্য দিয়ে ব্যতিক্রমী এ আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।

এনসিসি ব্যাংক পিএলসির রায়ের বাজার শাখার উদ্যোগে উপজেলার আঠারোবাড়ীস্থ রায় বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসির ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান এ.কে.এম. বদরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হাশেম। এছাড়া রায়ের বাজার শাখা ব্যবস্থাপক মাহবুবুল আলমসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এ.কে.এম. বদরুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে সঞ্চয়ের বিকল্প নেই। স্টুডেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা অল্প বয়সেই ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি অর্থ ব্যবস্থাপনার বাস্তব শিক্ষা পেতে পারে।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত সঞ্চয়, প্রয়োজন ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী অর্থ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি মোঃ আব্দুল হাশেম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামও শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষাজীবন থেকেই সঞ্চয়ের অভ্যাস তৈরি হলে ভবিষ্যৎ জীবনে এর সুফল পাওয়া যায়। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ব্যাংকিং বিষয়ে আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে এনসিসি ব্যাংকের পক্ষ থেকে উপহারসামগ্রী ও হালকা খাবার বিতরণ করা হয়। এতে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ব্যাংকিংয়ের পাঠের সঙ্গে সবুজের বার্তা
অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। এনসিসি ব্যাংকের ‘এনসিসি নিসর্গ’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা।

আয়োজকরা জানান, শুধু ব্যাংকিং সেবার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করানো নয়, পরিবেশবান্ধব প্রজন্ম গড়ে তোলাও এ ধরনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে এগুলো রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সঞ্চয়ের অভ্যাস আর সবুজের স্বপ্ন-দুই বার্তাকে একসূত্রে গেঁথে আয়োজিত এনসিসি ব্যাংকের এ কর্মসূচি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে।

এ জাতীয় আরও খবর

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ, আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০৪৪

মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক