,

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : সম্পদ হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগেমামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার ১০ নম্নর বিশেষ জজ আদালতেরর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে আসামির দণ্ডের পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার আগে সুপর্ণা সুরকে কারাগার থকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায় , সুপর্ণা সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে নিজের ও তার স্বামী এসকে সুরের উপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদ বিবরণীর নোটিশ দেয়া হয়।

তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি। এজন্য ওই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন দুদকের উপ সহকারী পরিচালক এ এম তাহের আদালতে চার্জশিট দাখিল করেন ।

গত ৩ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। বিচার চলাকালে আদালত পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ করে। এর আগে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৮ জুলাই এস কে সুরের তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী