,

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ রাজন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নবীনগর সদর বাজারের ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নবীনগর থানার এসআই স্বরূপ কান্তি পাল, পিএসআই সাকিব, এএসআই প্রদীপ দাস ও এএসআই শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার রাজন মিয়া নবীনগর পূর্বপাড়ার কালু মিয়ার ছেলে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রাজনের বিরুদ্ধে থানায় চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯

ইতালি থেকে ফিরেই হামলা নিয়ে মুখ খুললেন বাঁধন