,

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংগীতশিল্পী, কনটেন্ট ক্রিটার, ইউটিউবার এর এর ফাঁদে এক অবলা নারী। যৌতুকের দাবিতে মারধর, নির্যাতন ও ভাড়া বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মুন্নি আক্তার (২৮) নামে এক নারী।

মঙ্গলবার দুপুরে নবীনগর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। নবীনগর থানায় মামলা দায়ের করেছেন সেটিও তিনি স্পষ্ট করেছিলেন। মুন্নি আক্তার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাগীপুর এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে নবীনগরের বাসিন্দা মোহাম্মদ আবু ইউসুফের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত বছরের ৫ জানুয়ারি কাজি অফিসের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। বিয়ের সময় দেনমোহর নির্ধারণ করা হয় তিন লাখ টাকা।

মুন্নি আক্তারের দাবি, বিয়ের পর তাঁরা প্রায় এক বছর ছয় মাস ঢাকায় ভাড়া বাসায় এবং পরবর্তী প্রায় তিন মাস নবীনগর পৌরসভার কলেজপাড়ার ‘বেলজিয়াম হাউজে’ ভাড়া বাসায় বসবাস করেন। সবচেয়ে বড় বিষয় সে কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবারও সংগীত শিল্পী হওয়ার কারণে সে বেশ জনপ্রিয় প্রভাবশালী এ কারণে তার ভয়ে বেলজিয়াম হাউজের লোকজনও তাকে কিছু বলতে সাহস পায় না।
তিনি অভিযোগ করেন, বিয়ের কিছুদিন পর জানতে পারেন তাঁর স্বামীর একাধিক স্ত্রী রয়েছে। এরপর থেকে বিভিন্ন পারিবারিক বিষয়কে কেন্দ্র করে স্বামী তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করতে থাকেন। একই সঙ্গে বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন জিনিসপত্র এনে দেওয়ার জন্য চাপ দেওয়া হতো।

মুন্নি আরও অভিযোগ করেন, স্বামীর চাপে তিনি কয়েক দফায় বাবার বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ টাকা এবং আসবাবপত্র কেনার জন্য অর্থ দেন। টাকা দেওয়ার পর কয়েক দিন স্বাভাবিক থাকলেও পরে আবারও টাকা ও বিভিন্ন জিনিসপত্রের জন্য চাপ দেওয়া হতো। এসব দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর ও নির্যাতন করা হতো এবং তাঁর বাবা-মাকে নিয়েও গালাগাল করা হতো বলে দাবি করেন তিনি।

মুন্নি আক্তার বলেন, গত ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে তাঁর স্বামী আবারও বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন। এতে তিনি অপারগতা প্রকাশ করলে স্বামী তাঁকে মারধর করে ভাড়া বাসা থেকে বের করে দেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় বাসার কেয়ারটেকারকেও বিষয়টি জানানো হলে তিনিও তাঁকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দেন বলে দাবি করেন মুন্নি।

তাঁর দাবি, ঘটনার পর থেকে গত তিন দিন ধরে তিনি ভাড়া বাসায় যেতে পারছেন না। তাঁর স্বামী বাসায় তালা লাগিয়ে রেখেছেন। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় পড়ে তিনি নবীনগর থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বাধ্য হয়েছেন।

সংবাদ সম্মেলনে মুন্নি আক্তার তাঁর অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবু ইউসুফ বলেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি মুন্নি আক্তারের করা সব অভিযোগ অস্বীকার করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯

ইতালি থেকে ফিরেই হামলা নিয়ে মুখ খুললেন বাঁধন