,

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইব্রাহিমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আবু মোছাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, মো. আবু মোছার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। রবিবার রাতে একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।