ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
অনলাইন ডেস্ক : দেশের শিল্পকারখানাগুলোতে চলমান জ্বালানি সংকট দ্রুত কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিল্প খাতের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে জ্বালানি সংকট নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানান, বৈঠকে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে শিল্পকারখানায় জ্বালানি সরবরাহের সংকট নিরসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনার পর শিল্প খাতে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন।
বৈঠকে ২০টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। শিল্প ও ব্যবসা খাতের চলমান পরিস্থিতি এবং সংকট মোকাবিলায় করণীয় নিয়ে সেখানে মতবিনিময় হয়।











