,

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

news-image

অনলাইন ডেস্ক : গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে শক্তিশালী স্থানীয় সরকার। ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

জেলা পরিষদের প্রশাসকদের উদ্দেশে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট আমলের দুর্নীতি থেকে বেরিয়ে আসতে সতর্ক ও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। স্থানীয় পর্যায়ে জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসকদের আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনাও দেন তিনি।

সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকরা তাদের পদমর্যাদা বৃদ্ধি এবং বিভিন্ন সুযোগ-সুবিধাসহ বেশ কিছু দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। জবাবে রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘদিনের আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের ভূমিকার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।

এ সময় জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রমে গতি আনা, স্থানীয় নাগরিকদের সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এ জাতীয় আরও খবর