বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

news-image

অনলাইন ডেস্ক : বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ দুর্নীতির বিভিন্ন অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। অভিযোগগুলো যাচাই করে দেখা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিকে অভিযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ। নিজের ফেসবুক পোস্টে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, অনুসন্ধানে বিদেশে কোনো সম্পদ পাওয়া গেলে তার ১০ শতাংশ যেন তাকে দেওয়া হয়, কারণ বর্তমানে তার চলতে কষ্ট হচ্ছে।

এর আগে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে বিপুল অর্থ পাচারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদক অনুসন্ধান করবে বলে জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০