,

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালিয়ে ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে যাচাই-বাছাইয়ের প্রথম ধাপে আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বন্ধের তালিকায় থাকা অধিকাংশ মাদ্রাসাই খারিজি মতাদর্শের বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে মালদায় ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদিয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে মাদ্রাসা রয়েছে।

রাজ্যের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, যেসব মাদ্রাসা শোকজ নোটিশ পেয়েছে, সেগুলোকে বৈধ অনুমোদনের কাগজপত্র দেখাতে হবে। অনুমোদনের প্রমাণ দিতে ব্যর্থ হলে সেসব প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হবে।

এর আগে গত জুনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে অনুমোদিত ও অনুমোদনহীন মাদ্রাসার প্রকৃত সংখ্যা নির্ধারণে জরিপের নির্দেশ দেন। পরে সংখ্যালঘুবিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর কলকাতাসহ ২২টি জেলায় বিভিন্ন মাদ্রাসার কার্যক্রম পর্যালোচনা করে।

এ সময় প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা, শিক্ষার্থী ভর্তি, অর্থের উৎস এবং নিবন্ধনের বিষয়গুলো খতিয়ে দেখা হয়।

মন্ত্রী ক্ষুদিরাম টুডুর তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বর্তমানে ২ হাজার ১৩২টি মাদ্রাসা বৈধ অনুমোদন নিয়ে পরিচালিত হচ্ছে। অন্যদিকে অনুমোদনহীন মাদ্রাসার সংখ্যা ২ হাজার ৩৯৬টি। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই প্রথম ধাপে ২৫২টি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোকজ পাওয়া ১০০টি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও অনিয়মের প্রমাণ যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ সিদ্ধান্ত নিয়ে ভিন্নমতও রয়েছে। ক্ষমতাসীন তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, মাদ্রাসা একটি শিক্ষাব্যবস্থার অংশ। তাই এসব প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করে মন্তব্য করা উচিত নয়।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১