,

শিল্প কোনো পাপ নয় : প্রভা

news-image

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শোবিজ অঙ্গনে মূল্যবোধের অবক্ষয় এবং শিল্পী পরিচয়ের প্রতি অসম্মানজনক মনোভাবের বিরুদ্ধে সোচ্চার হয়ে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

শিল্পকে শুধু একটি পেশা নয়, বরং একটি সামাজিক মর্যাদা ও সংস্কৃতির স্তম্ভ হিসেবে উল্লেখ করে প্রভা লিখেছেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’

সংস্কৃতি অঙ্গনে প্রবেশকারীদের শিক্ষাগত যোগ্যতা ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রয়োজনীয়তা জোর দিয়ে তিনি আরও বলেন, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’

তার কথায়, ‘আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’

শিল্পের অন্তর্নিহিত শক্তি ও শিল্পীর মর্যাদার কথা মনে করিয়ে দিয়ে প্রভা বলেন, ‘কারণ শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

এ জাতীয় আরও খবর

রূপপুরের বিদ্যুৎ আসবে নভেম্বরে

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

এশিয়ান গেমসে কোচ হয়ে যাচ্ছেন সালাউদ্দিন-তালহারা

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ : শামা ওবায়েদ

খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শ সভা

ভারতের কারাগারে বন্দী ফয়সাল করিম ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মক্কা প্যাক্ট নিয়ে ইতিবাচক এনসিপি, তবে জাতীয় স্বার্থে জোর

স্বর্ণের দাম আরও কমল