,

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শ সভা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলার প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ সভা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাতের পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে সাধারণ সম্পাদক উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার উদ্দেশ্য ও ৫০ বছরপূর্তি উদযাপনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী এবং কার্যকরী সদস্য শাহজাহান সাজু উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলার প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে কসবা প্রেসক্লাবের মো. আবুল খায়ের স্বপন, লোকমান হোসেন পলা, নেপাল চন্দ্র সাহা ও মো. রুবেল আহমেদ, নাসিরনগর প্রেসক্লাবের মো. আছমত আলী ও মোজাম্মেল হক সবুজ, বিজয়নগর প্রেসক্লাবের এস এম জহিরুল আলম চৌধুরী ও মোং জিয়াদুল হক, আখাউড়া প্রেসক্লাবের শাহাদাত হোসেন লিটন ও কাজী হান্নান খাদেম, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির ও মো. সেলিম মিয়া, নবীনগর প্রেসক্লাবের শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সরাইল প্রেসক্লাবের মোহাম্মদ আলী মাস্টার ও তৌফিক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের গৌরবময় ৫০ বছরের পথচলা, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও মর্যাদা সমুন্নত রাখা এবং ৫০ বছরপূর্তি অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জেলার সকল উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব জেলার সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ৫০ বছরপূর্তি উদযাপন শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়, এটি সাংবাদিক সমাজের ঐক্য, ঐতিহ্য ও গৌরবের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এ জাতীয় আরও খবর

ভারতের কারাগারে বন্দী ফয়সাল করিম ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মক্কা প্যাক্ট নিয়ে ইতিবাচক এনসিপি, তবে জাতীয় স্বার্থে জোর

স্বর্ণের দাম আরও কমল

মুম্বাইয়ে ৬.৮৫ কেজি সোনা জব্দ, বাংলাদেশিসহ আটক ৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

আইফোনের জন্য দেড় বছরের সন্তান বিক্রির অভিযোগ

মাংস বিক্রিতে ‘পরীক্ষিত’ সিল বাধ্যতামূলক: ডিএসসিসি

দুই মামলায় গ্রেপ্তার শাহজাহান ওমর

চার হত্যা মামলায় সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্ট নেগেটিভ

সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সামনে অন্ধকার, প্রশাসনের বিরুদ্ধে বিএনপি এমপির অভিযোগ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার ১২ কোটি ৮৭ লাখ